Tuesday, April 28, 2020

পটেটো ললিপপ / Potato Lollipop - এই লকডাউনে খুবই কম উপকরণে বানিয়ে চমক দিন পরিবারের সবাইকে ।

আলুর ললিপপ


এই লকডাউনে বিকেলের হালকা খাবারের সময় বানিয়ে ফেলুন পটেটো ললিপপ, আর পরিবারের সকলকে নতুন চমক দিন , নতুন স্বাদে - নতুন রূপে । ভাবছেন কীভাবে বানাবেন এই মজাদার এ স্ন্যাকসটি ? চলুন দেখে এক ঝলকে নেওয়া যাক পটেটো ললিপপের রেসিপি।


উপকরণ :
সেদ্ধ করা আলু,  পেঁয়াজ মিহিকুঁচি করা ১/৪ কাপ, ধনেপাতা কুঁচি ২-৩ টেবল চামচ, বাসায় তৈরি ফ্রেশ ব্রেড ক্রাম্ব (এই লক ডাউনে না পেলে বিস্কুটের গুঁড়ো দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন), ১/২ কাপ, লঙ্কাগুঁড়া ১/৪ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ১/২ টেবল চামচ, রসুন বাটা ১/২ টেবল চামচ, লেবুর রস ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, , গরম মসলা ১/২ চা চামচ। আটার মিশ্রণ - মশলা সহকারে (প্রয়োজন মতো জল + হলুদ + নুন + জিরে গুঁড়ো + ধনিয়া গুঁড়ো + লঙ্কা গুঁড়ো + গরম মসলা) ।



পদ্ধতি :
প্রথমে সেদ্ধ করা আলু , ব্রেড ক্রাম্ব, লঙ্কা কুঁচি ও মশলা একসাথে মিশিয়ে নিন। এবার আটা (মশলা সহকারে) ও জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। পটেটো ললিপপ বানানোর জন্য হাতে আগে তেল মাখিয়ে নিন, যেন আলুর মিশ্রণ হাতে লেগে না যায়।
তারপর পরিমাণমতো আলুর মিশ্রণ হাতের তালুতে নিয়ে গোলাকৃতি বল তৈরি করুন। বল তৈরির পর তা আটার পেস্টে মাখিয়ে ব্রেড ক্রাম্ব বা বিস্কুট এর গুঁড়ো তে লাগাতে হবে এমনভাবে যেন ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো বলের সাথে ভালোভাবে লেগে থাকে।
ফ্রাইংপ্যানে তেল গরম করতে হবে। তেল গরম হয়ে এলে ডুবো তেলে আলুর বলগুলো ভাজতে হবে। একসাথে বেশি বল দেওয়া যাবে না। বলগুলো হালকাভাবে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। অব্যশই সামান্য আঁচে ভাজতে হবে , যাতে ভাজা তা ভালো হয় এবং পুড়ে না যায়। এটাও লক্ষ্য রাখতে হবে যাতে সবদিকে সমান ভাবে তাপ পায়। সোনালী-বাদামি রং হয়ে গেলে নামিয়ে নিতে হবে। সুন্দর ভাবে পরিবেশন করতে হলে বলগুলির সাথে টুথ পিক  লাগিয়ে ললিপপ তৈরি করতে হবে।

Monday, April 27, 2020

সুজির গোলাপ জাম - Sujir Golap Jam - সুজি দিয়ে বানান নরম তুলতুলে মিষ্টি

সুজির গোলাপ জাম


 ছানা ছাড়া মিষ্টি তৈরি করা যায় না? ওই ধারনা শিকেয় তুলুন! সুজি দিয়েই তৈরি করে ফেলুন নরম, তুলতুলে গোলাপ জাম। স্বাদ অতুলনীয় ! এখন লকডাউনে সারাদিন ঘরবন্দি ! উপকরণ ও কম। কাজেই এইসময়ে, খুব কম উপকরণ দিয়ে, ঝটপট, সহজেই বানিয়ে ফেলুন সুজির গোলাপ জামুন।
চলুন এক ঝলকে দেখে নেয়া যাক কি কি উপকরণ লাগে -
সুজির গোলাপ জাম

উপকরণ :
 ১ কাপ সুজি, ২ কাপ দুধ, ১ টেবিল চামচ ঘি, ২ টেবিল চামচ গুঁড়ো দুধ, ভাজার জন্য পরিমাণমত সাদা তেল , এলাচ ২ টি, চিনি দেড় কাপ ।


পদ্ধতিপ্রথমে পাত্রে দু কাপ দুধ ও হাফ কাপ চিনি দিয়ে ভালো করে ফোটাতে হবে। এবার দুধ ও চিনির মিশ্রনটির মধ্যে ১ টেবিল-চামচ ঘি দিয়ে আস্তে আস্তে নেড়ে তারপর অল্প অল্প করে ১/২ কাপ সুজি মেশাতে হবে ( এমন ভাবে মেশাতে হবে যাতে দলা পাকিয়ে না যায়) । কিছুক্ষণ পর সুজির মন্ড প্রস্তুত হলে মন্ডটিকে নামিয়ে সামান্য ঠান্ডা করে নিতে হবে। হাতে ঘি মাখিয়ে এবার সুজির মন্ডগুলিকে গোল গোল করে নাড়ুর মতো পাক দিতে হবে। এরপর একটি পাত্রে এক কাপ চিনি,২ কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে এর মধ্যেই ছোট এলাচ মেশাতে হবে। জল ও চিনির মিশ্রণটি খুব ভালোভাবে ফুটিয়ে সিরার মতো করতে হবে। এরপর একটি কড়াইয়ে সাদা তেল ঢেলে নিয়ে তা গরম হলে আগের তৈরি সুজির মন্ডগুলি দিয়ে অল্প আঁচে ভাজতে হবে। সুজির মন্ডগুলি হালকা বাদামি রং হলে এই বুঝতে হবে যে গোলাপ জাম ভাজা হয়ে গেছে। অবশেষে যা গোলাপ জাম গুলিকে শিরায় প্রায় ১ ঘণ্টা ডুবিয়ে রাখতে হবে যাতে গোলাপ জামগুলির মধ্যে ভালোভাবে সিরা প্রবেশ করতে পারে। প্রায় ১ ঘণ্টা পর গোলাপজাম একটি পাত্রে রেখে তার উপর গুঁড়ো দুধ দিয়ে রেডি সুজির গোলাপ জাম পরিবেশন করুন। তাহলে আর দেরি কেন, এই লকডাউনে বানিয়ে ফেলুন সুজির গোলাপ  জাম ।

Saturday, April 25, 2020

চিড়ার পোলাও বানানোর সহজ পদ্ধতি - chirar polao - বাংলাতে রেসিপি

চিড়ের পোলাও (Chirer Polao)


চিড়ার পোলাও বানিয়ে চমকে দিন পরিবারের সবাইকে এই লকডাউনে । অন্য স্বাদে , অন্য ধরণে , খুবই কম উপকরণে। চলুন দেখে নেওয়া যাক এক ঝলকে কি কি উপকরণ লাগে -
চিড়ের পোলাও

উপকরণ : 
  • চিড়া ২ কাপ
  • আলু, মাঝারী ১ টি
  • মটরশুঁটি, ছাড়ানো ১/২ কাপ
  • গাজর ১ টি
  • লবন ১ চা চাঃ
  • দারচিনি  ২ টুকরা
  • এলাচ ২ টি
  • লবঙ্গ ৩ টি
  • কাঁচালঙ্কা ৪ টি
  • সাদা তেল ১/২ কাপ
  • চিনি ৩ চামচ
  • ঘি ১ চামচ
  • বাদাম ২ চামচ
  • ( পেঁয়াজ / ধনে পাতা /জিরা গুঁড়া/গরম মসলা )
অন্য স্বাদে চিড়ের পোলাও - chirer polao - বাংলা রেসিপি 

প্রস্তুত প্রণালি
প্রথমে চিড়া  ঝাঁঝরিতে নিয়ে জলে হালকাভাবে ধুয়ে নিন। বেশি ধুলে চিড়ে টা ঝরঝরে থাকবে না , তাই ভালো করে জল ঝরিয়ে একদম ঝরঝরা করে নিতে হবে। গাজর, আলু, কাঁচালঙ্কা, পেঁয়াজ ও ধনেপাতা কুচি করে একটি প্লেটে আলাদা আলাদা করে রাখুন। বাদাম লাল করে কিছুক্ষণ ভেজে তুলে রাখুন। এবার একটি কড়াইতে তেল গরম করে এলাচ,লং,দারুচিনি, জিরা ভেজে নিন  তারপর কড়াইতে  পেঁয়াজ কুচি দিন, একটু নেড়ে আদা-রসুন বাটা দিন। এরপর গুড়া মসলা দিয়ে নেড়ে নেড়ে কয়েক সেকেন্ড পর সবজি দিয়ে নেড়ে নেড়ে ভাজুন ৫ মিনিট মতো। (স্বাদ আনতে কাজু, কিসমিস দিতে পারেন, তবে না দিলেও চলবে)চুলার আঁচ মিড়িয়াম করে রেখে করতে হবে। এবার চিনি ও লবণ দিয়ে নেড়ে ভাজুন। কাঁচালঙ্কা কুচি দিন। ৭ - ৮ মিনিট লাগবে। এবার চিড়া দিয়ে হালকাভাবে নেড়ে মেশাতে হবে সব কিছু। এরপর ঘি, ভেজে রাখা বাদাম ও ধনেপাতা কুচি দিয়ে নেড়ে ঢেকে পাঁচ মিনিটের মতো দমে রেখে দিন। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এবার নামিয়ে পছন্দ মতো সাজিয়ে গরম গরম পরিবেশন করুন নতুন স্বাদের চিড়ার পোলাও ।