Monday, April 27, 2020

সুজির গোলাপ জাম - Sujir Golap Jam - সুজি দিয়ে বানান নরম তুলতুলে মিষ্টি

সুজির গোলাপ জাম


 ছানা ছাড়া মিষ্টি তৈরি করা যায় না? ওই ধারনা শিকেয় তুলুন! সুজি দিয়েই তৈরি করে ফেলুন নরম, তুলতুলে গোলাপ জাম। স্বাদ অতুলনীয় ! এখন লকডাউনে সারাদিন ঘরবন্দি ! উপকরণ ও কম। কাজেই এইসময়ে, খুব কম উপকরণ দিয়ে, ঝটপট, সহজেই বানিয়ে ফেলুন সুজির গোলাপ জামুন।
চলুন এক ঝলকে দেখে নেয়া যাক কি কি উপকরণ লাগে -
সুজির গোলাপ জাম

উপকরণ :
 ১ কাপ সুজি, ২ কাপ দুধ, ১ টেবিল চামচ ঘি, ২ টেবিল চামচ গুঁড়ো দুধ, ভাজার জন্য পরিমাণমত সাদা তেল , এলাচ ২ টি, চিনি দেড় কাপ ।


পদ্ধতিপ্রথমে পাত্রে দু কাপ দুধ ও হাফ কাপ চিনি দিয়ে ভালো করে ফোটাতে হবে। এবার দুধ ও চিনির মিশ্রনটির মধ্যে ১ টেবিল-চামচ ঘি দিয়ে আস্তে আস্তে নেড়ে তারপর অল্প অল্প করে ১/২ কাপ সুজি মেশাতে হবে ( এমন ভাবে মেশাতে হবে যাতে দলা পাকিয়ে না যায়) । কিছুক্ষণ পর সুজির মন্ড প্রস্তুত হলে মন্ডটিকে নামিয়ে সামান্য ঠান্ডা করে নিতে হবে। হাতে ঘি মাখিয়ে এবার সুজির মন্ডগুলিকে গোল গোল করে নাড়ুর মতো পাক দিতে হবে। এরপর একটি পাত্রে এক কাপ চিনি,২ কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে এর মধ্যেই ছোট এলাচ মেশাতে হবে। জল ও চিনির মিশ্রণটি খুব ভালোভাবে ফুটিয়ে সিরার মতো করতে হবে। এরপর একটি কড়াইয়ে সাদা তেল ঢেলে নিয়ে তা গরম হলে আগের তৈরি সুজির মন্ডগুলি দিয়ে অল্প আঁচে ভাজতে হবে। সুজির মন্ডগুলি হালকা বাদামি রং হলে এই বুঝতে হবে যে গোলাপ জাম ভাজা হয়ে গেছে। অবশেষে যা গোলাপ জাম গুলিকে শিরায় প্রায় ১ ঘণ্টা ডুবিয়ে রাখতে হবে যাতে গোলাপ জামগুলির মধ্যে ভালোভাবে সিরা প্রবেশ করতে পারে। প্রায় ১ ঘণ্টা পর গোলাপজাম একটি পাত্রে রেখে তার উপর গুঁড়ো দুধ দিয়ে রেডি সুজির গোলাপ জাম পরিবেশন করুন। তাহলে আর দেরি কেন, এই লকডাউনে বানিয়ে ফেলুন সুজির গোলাপ  জাম ।

No comments:

Post a Comment